1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ

নালিতাবাড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রানীগাঁও সন্নাসীভিটা এলাকা হতে মাদক ব্যবসায়ী সাঈদ মিয়া (২৬) নামের একজনকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃত সাঈদ মিয়াকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে সাঈদ মিয়াকে গ্রেফতার করা হয়।

ডিবি সুত্র জানায়, জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) আবুবক্কর সিদ্দিকের নেতৃত্বে এসআই ইউসুফ আলী, এএসআই রিপন মিয়া, এএসআই আলমাস ও এএসআই খাইরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে নালিতাবাড়ী উপজেলার রানীগাঁও সন্নাসীভিটা এলাকা হতে মাদক ব্যবসায়ী সাঈদ মিয়াকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করার পর বৃহস্পতিবার দুপুরে সাঈদ মিয়াকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com