1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ

নালিতাবাড়ীতে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে মেরে শিশু হত্যা, আটক দুই

  • আপডেট টাইম :: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঝগড়ার একপর্যায়ে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে মেরে হত্যা করা হয়েছে আদিবা নামে পাঁচ মাস বয়সী এক কন্যা শিশুকে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল পৌণে পাঁচটার দিকে উপজেলার যোগানিয়া কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দুই নারীকে আটক করেছে পুলিশ।

থানা পুলিশ জানায়, ওই গ্রামের ময়ছর উদ্দিনের সাথে প্রতিবেশি মৃত গোলাপজলের দুই ছেলে লিটন ও হামিদুলের জমি নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে গ্রাম্য শালিসে ওই বিরোধ নিষ্পত্তি করে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। শুক্রবার বিকেল পৌণে পাঁচটার দিকে ময়ছর, তার স্ত্রী ফাতেমা ও কন্যা সন্তানেরা মিলে নিজেদের সীমানায় কলার চারা রোপন করতে যান। এসময় হামিদুলের স্ত্রী লাভলী বেগম (৩০) ও তার মা হনুফা বেগম (৬৫) চারা রোপন করতে বাধা প্রদান করেন। এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামিদুলও যোগ দেয় ঝগড়ায়। এসময় উভয়পক্ষে হাতাহাতি শুরু হলে ফাতেমার কোলে থাকা পাঁচ মাস বয়সী কন্যাশিশু আদিবাকে কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে মারে লাভলী। এতে শিশুটি মাথায় আঘাতপ্রাপ্ত হলে গুরুতর অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসক শেরপুর প্রেরণ করলে শেরপুর নেওয়ার পথে তিনানী বাজার এলাকায় সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে আদিবা মারা যায়।

এদিকে ঘটনার পরপরই পুুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকা-ে জড়িত লাভলী ও হনুফাকে আটক করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ মিয়া জানান, হত্যাকা-ে জড়িত দুই নারীকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। নিহত শিশুর পিতা ময়ছর উদ্দিন বাদী হওয়ায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com