1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ

ফকিরহাটে মায়ের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে শিশুকন্যার মৃত্যু 

  • আপডেট টাইম :: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে  মায়ের সাথে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে সাড়ে চার বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দোহাজারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু অঙ্কিতা দাস ওই এলাকার পলাশ দাস ও অনিতা দাসের কন্যা।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক (ওসি) বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করে জানান, ফকিরহাট উপজেলার ডহাজারী গ্রামের মৎস্য খামারি পলাশ দাসের স্ত্রী অনিতা দাস প্রতিদিনের মতো তার চার বছরের শিশু অঙ্কিতা দাসকে সাথে নিয়ে বাড়ির পশ্চিম পাশের পুকুরে গোসল করতে নামেন। গোসল করা অবস্থায় মায়ের অসাবধানতায় শিশুটি পুকুরের পানিতে ডুবে যায়। কিছু সময় পর শিশুটিকে না দেখতে পেয়ে তার মা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর স্থানীয়রা পুকুরের তলদেশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com