1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ

আলীকদমকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই ভাই গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

বান্দরবান : বান্দরবানের আলীকদম উপজেলায় ৪৬ হাজার ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। সম্পর্কে তারা দুইজন ভাই।

গতকাল বৃহস্পতিবার সকালে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে ৮নং ওয়ার্ডের পোয়ামুহুরী বাজার সংলগ্ন নৌকার ঘাট এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মেনডম ম্রো (৩১) ও মেনরিং ম্রো (২৬)। তারা ওই ইউনিয়নের তংলেং পাড়া তননেইন ম্রো-এর দুই ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদে ভিত্তিতে আলীকদম থানা পুলিশ ও পোয়ামুহুরী ক্যাম্পের সেনাবাহিনী কর্তৃক ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় তাদের কাছ থেকে নিষিদ্ধ ৪৬ হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৮ লক্ষ ৭৫ হাজার টাকা।

শুক্রবার (৮ সেপ্টম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com