1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকটে ফিলিপাইনে ৩৬৫ পেট্রোল পাম্প বন্ধ স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর অবৈধ তেল মজুতদারদের তথ্য দিলেই মিলবে লাখ টাকা পুরস্কার ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর আজও বাতিল মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছি: ট্রাম্পের নতুন দাবি

করোনায় আক্রান্ত মার্কিন রণতরীর নাবিকের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের এক নাবিক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে শারীরিক জটিলতায় সোমবার তার মৃৃত্যু হয়েছে।

গত ৩০ মার্চ তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। তবে এখনও পর্যন্ত ওই নাবিকের নাম বা তার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে ওই রণতরী থেকে গুয়ামে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আইসোলেশনে রাখা হয়েছিল। ওই নাবিকের সঙ্গে আরও চার নাবিক আইসোলেশনে ছিলেন।

গত ৯ এপ্রিল ওই নাবিকের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে স্থানীয় একটি হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ারে রাখা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত রুজভেল্ট রণতরীর ৫৮৫ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। প্রায় ৪ হাজার ক্রু সদস্যকে ওই রণতরী থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

থিওডোর রণতরী ছাড়াও ইউএসএস নিমিজ এবং ইউএসএস রোনাল্ড রিগ্যান নামে আরও দু’টি রণতরীর বেশ কয়েকজন নাবিকের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com