1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ

শ্রীবরদীতে নিখোঁজের ১৬ ঘন্টা পর শিশুর মরদেহ মিলল পুকুরে

  • আপডেট টাইম :: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীর চিথলিয়ায় নিখোঁজের ১৬ ঘন্টা পর পুকুর থেকে তাসলিমা খাতুন নামে আট বছর বয়সী এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে স্থানীয় একটি পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। শিশু তাসলিমা ওই গ্রামের অটোরিকশা চালক তাজুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, তাজুল ইসলামের একমাত্র সন্তান শিশু তাসলিমা শুক্রবার বিকেল পাঁচটার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার সকাল সাড়ে নয়টার সময় তাসলিমার মরদেহ স্থানীয় সোহরাব মাস্টারের পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা।

শিশু তাসলিমার মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের আবেদন করায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com