1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ

নালিতাবাড়ীতে বন্যহাতির তান্ডবে আমন ক্ষেত বিনষ্ট

  • আপডেট টাইম :: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বন্যহাতির তান্ডবে উঠতি আমন ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুটিলা ইকোপার্কের উত্তরে বুরুঙ্গা কালাপানি গ্রামের ১০ নম্বর মোড় এলাকায় হাতিদের এ তান্ডব চলে।

গ্রামবাসী জানান, গত কয়েকদিন যাবত ৪০-৫০টি বন্যহাতি দলবেঁধে চলতি আমন ধান ক্ষেতে হানা দিচ্ছে। দিনের বেলায় গহীন জঙ্গলে লুকিয়ে থাকলেও বিকেলে খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে বন্যহাতি। উঠতি আমন ধানের ক্ষেত খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে দেয়। রোববার সন্ধ্যায় বুরুঙ্গা কালাপানি এলাকার ফসলের মাঠে নামে হাতির দল। এসময় কৃষক আব্বাস আলী, দাবাকা সাংমা, পতিশন সাংমা ও হানিফ মিয়ার উঠতি আমন ধান খেয়ে ও পা দিয়ে পিষ্ট করে নষ্ট করে ফেলে।

ক্ষতিগ্রস্থ কৃষক আব্বাস আলী বলেন, আমার ড়ে একর জমির ধান হাতিরস পাল খেয়ে শেষ করে দিয়েছে। হাতিগুলো এখন মধুটিলা ইকোপার্ক এলাকায় অবস্থান করছে। রাতের যে কোন সময় ফসলের মাঠে আবারও হানা দিতে পারে।

এ ব্যাপারে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্থ কৃষকরা বন বিভাগের নির্ধারিত ফরমে আবেদন করলে তারা সরকারীভাবে ফসলের ক্ষতিপূরণ পাবেন। এছাড়াও বন বিভাগ কৃষকের ফসল বাঁচাতে তৎপর রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com