1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ

শরণখোলায় দোকানে অগ্নিকান্ড, চার লাখ টাকার ক্ষতি

  • আপডেট টাইম :: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট): বাগেরহাটের শরণখোলায় গভীর রাতে মুদি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী ওয়ার্ডের মনির খলিফার মুদি দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় দোকানের পাশের বারান্দায় থাকা শহিদুল খলিফার ভাড়ায় চালিত মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।

এলাকাবাসীর ধারণা, কে বা কারা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। বগী ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ জানান, রাত ১২টার দিকে মনির খলিফা দোকানের আশপাশ পরিষ্কার করে দোকান বন্ধ করে নিজ বাড়িতে যান। রাত সোয়া একটার দিকে পার্শ্ববর্তী আলতাফ মুন্সি প্রাকৃতিক ডাকে ঘরের বাইরে নামলে ওই দোকানে আগুন জ্বলতে দেখলে তিনি দৌড়ে মনির খলিফার বাড়িতে খবর দেন। কিন্তু ততক্ষণে পুরো দোকনটি পুড়ে ছাই হয়ে যায় এবং দোকানের পাশের বারান্দায় থাকা শহিদুল খলিফার ভাড়ায় চালিত মোটরসাইকেল পুড়ে যায়।

ধারণা করা হচ্ছে, এ অগ্নিকান্ডের ঘটনা সম্পুর্ণ পরিকল্পিত ঘটনা। শত্রুতাবশত কেউ এ ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন জানান, ঘটনা শুনে ওই স্থানে পুলিশ পাঠানো হয়েছে। কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com