1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

ঝিনাইগাতীতে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের ঝিনাইগাতীতে ৫০তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর ফুটবল প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া কমিটি উদ্যোগে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ খেলার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো: আতিকুর রহমান তালুকদার।

ফাইনাল রাউন্ডে আহমদ নগর উচ্চ বিদ্যালয় বনাম মরিয়ম নগর উচ্চ বিদ্যালয় এ দুটি দল অংশগ্রহণ করে। চলে দুটি দলের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময়ের মধ্যে কোনও গোল না হওয়ায় শেষ পর্যন্ত খেলাটি ট্রাইবেকারে গড়ালে ৫-৪ গোলের ব্যবধানে আহমদ নগর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী জীবন কুমার চক্রবর্তী, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ আকন্দ, মরিয়ম নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মি: অঞ্জন আরেং, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মনজুরুল হক, শালচূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: শরিফা বেগম, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমসেদ আলী, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক হারুন উর রশিদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com