1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

তুলার গোডাউনে অগ্নিকাণ্ডে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

শেরপুর: শেরপুরে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে তুলা ও ঘরসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে, ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লাখ টাকা হবে।

জানা গেছে, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরানপুর এলাকায় আল আমিনের তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে তুলা গোডাউনে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তুলার স্তূপে লেগে যায়। এতে ঘর ও সব তুলা পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তুলার গোডাউনের মালিক আল আমিন বলেন, কারেন্টের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জেনেছি। এসে দেখি তুলাসহ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৫ লাখ টাকার তুলা পুড়ে গেছে।

এদিকে ফয়ার সার্ভিস অফিসের সাব-অফিসার আব্দুল কাদের জানান, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে যাই এবং ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লাখ টাকা হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com