1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকটে ফিলিপাইনে ৩৬৫ পেট্রোল পাম্প বন্ধ স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর অবৈধ তেল মজুতদারদের তথ্য দিলেই মিলবে লাখ টাকা পুরস্কার ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর আজও বাতিল মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছি: ট্রাম্পের নতুন দাবি

করোনায় আক্রান্তে ইরানকে ছাড়ালো তুরস্ক

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে নিশ্চিত করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৩২৯ জনে। শনিবার স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা এ তথ্য নিশ্চিত করেছেন। তাতে আক্রান্তের হিসাবে প্রতিবেশী ইরানকে টপকে মধ্যপ্রাচ্যের শীর্ষ দেশ এখন তুরস্ক।

গত ২৪ ঘণ্টায় তুরস্কে ৩৭৮৩ জনের শরীরে কোভিড-১৯ ধরা পড়েছে। কোকা জানান, আরো ১২১ জন মারা গেছেন এ রোগে। মৃত্যুর সংখ্যা এখন ১৮৯০। করোনা থেকে সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ১০৪৫৩ জন। ২৪ ঘণ্টায় ৪০৫২০ জনের টেস্ট করা হয়েছে বলেছেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংক্রমণ ঠেকাতে ৩১ শহরের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞার সময়সীমা আরো বাড়ানো হয়েছে। শনিবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে ১৫ দিনের নতুন নিষেধাজ্ঞা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com