1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

মোরেলগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রেহানা পারভিন রিয়া

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ৩০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালযের মধ্য থেকে ৭১ নং দোনা এসএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা পারভিন রিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন।

তিনি ২০১০ সালে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম যোগদান করেন। অদ্যাবধি সে সুনামের সাথে তার পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান বিদ্যালয়ে তিনি ১০১৬ সালে বদলি হয়ে এসে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিদ্যালয়টির চিত্র পাল্টে ফেলেন। প্রধান শিক্ষক হিসেবে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর কাছে সে জনপ্রিয় হয়ে উঠেন। তার অসাধারণ ব্যবহার ও আন্তরিকতার কারণে অনেক বিত্তবান ও প্রবাসী বিভিন্ন সময়ে তার বিদ্যালয়ের প্রান্তিক পরিবারের শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসেন। তার উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীরা ইউনিফর্ম, শিক্ষা উপকরণ, ঈদের পোশাক ও নগদ অর্থ পেয়ে থাকেন। তিনি বছর শেষে কর্মে তৎপর সহকারী শিক্ষকদের ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন। সার্বিকভাবে তার বিদ্যালয়টি সত্যিই প্রশংসার দাবিদার। যে যেন তার কর্মের মাধ্যমে বিদ্যালয়টিকে রোল মডেল বিদ্যালয় হিসেবে সর্বত্র তুলে ধরতে পারেন- সকলের দোয়া প্রার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com