1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

করোনা নিয়ে চীনকে ট্রাম্পের হুঁশিয়ারি

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ চীন থেকে শুরু হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আর এ মহামারির জন্য চীনকেই দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। শনিবার হোয়াইট হাউজ ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারে হুঁশিয়ার করলেন তাদের।

করোনা মোকাবিলায় বেইজিংয়ের কৌশলের সমালোচনা করে ট্রাম্প বলেছেন, ‘চীনে এটা (মহামারি) শুরু হওয়ার আগেই থেমে যেতে পারতো, কিন্তু হয়নি। এখন পুরো বিশ্ব ভুগছে।’

করোনাভাইরাস সংকট মোকাবিলায় যেখানে সবার সহযোগিতার দাবি করছেন বিশেষজ্ঞরা, তখন বিশ্বের দুই পরাশক্তি কথার যুদ্ধে নেমেছে। কদিন আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করে উহানের ল্যাবে করোনার উৎপত্তি হয়েছে। এনিয়ে তদন্তও শুরু করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা সংস্থা। যদিও চীন এ দাবি নাকচ করে দেয়। এছাড়া চীনের পক্ষপাতিত্বের অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তহবিল বন্ধের ঘোষণা দিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট। সব মিলিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে।

নতুন করে ট্রাম্পের হুঁশিয়ারি এই সম্পর্কে আরো আগুন ঢাললো। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘এটা যদি ভুল হয়, ভুল তো ভুলই। কিন্তু তারা যদি দায়ী থাকে, তাহলে নিশ্চয় তাদের পরিণতি ভোগ করতে হবে।’ যুক্তরাষ্ট্র কী ব্যবস্থা নেবে তা বলেননি ট্রাম্প।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com