1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

ঝিনাইগাতীতে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে একই দিনে পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যেুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ঝিনাইগাতী সদর ইউনিয়নের সারিকালীনগর গ্রামের জাকিরুল ইসলামের ছেলে ছানোয়ার (১৭) মাস এবং বৈরাগীপাড়া গ্রামের সুমন মিয়ার ছেলে তাকবির (১৮) মাস।

নিহতদের পরিবার ও এলাকাবাসীদের সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শিশু ছানোয়ারকে খাওয়া দাওয়া করিয়ে তার মাতা বাড়ীর পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ছানোয়ারকে কাছাকাছি কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরবর্তীতে বিকেল ৩টার দিকে বাড়ীর পাশে পুকুরে ছানোয়ারকে পানির উপর ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে মৃতবস্থায় দেখতে পায়।

অপরদিকে দুপুর ১২টার দিকে শিশু তাকবির নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকবিরকে বাড়ীর পাশে পুকুরে মৃতবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে থানা পুলিশ উভয় মৃতের ঘটনাস্থল পরিদর্শন করা সহ মরদেহের সুরতহাল রিপোর্ট করেন।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় পৃথক পৃথক ইউডি মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com