1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে অটো চালকের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
ঝিনাইগাতী  (শেরপুর) : নিজের অটোরিকশায় বৈদ্যুতিক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চালক শফিকুল ইসলামের। শনিবার সকাল সাড়ে দশটার দিকে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার পশ্চিম বাকাকুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ওই গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে।
পরিবার ও পুলিশ জানায়, প্রতিদিনের ন্যয় শুক্রবার দিবাগত রাতে ব্যাটারিচালিত নিজের অটোরিকশা চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়েন শফিকুল। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শফিকুল অটোরিকশা নিয়ে বের হওয়ার জন্য অটোরিকশার চার্জ বিচ্ছিন্ন করতে যান। অটোরিকশার পুরো বডি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকায় হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শফিকুল।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুইয়া বিষয়টি নিশ্চিত করে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তরের কথা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com