1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাঁতার শিখতে গিয়ে বাবার হাত ফসকে নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

শেরপুর : নদীতে নেমে বাবার হাত ধরে সাঁতার শেখার সময় হাত ফসকে নদীতে ডুবে প্রাণ গেল কাজল নামে এক কলেজ ছাত্রের।

পড়াশোনা শেষে ছেলেকে সেনাবাহিনীতে চাকুরী করানোর স্বপ্ন নিয়ে রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কাজলকে মৃগী নদীতে সাঁতার শেখাতে নিয়ে যান ভাগ্যহত বাবা আব্দুল কুদ্দুস।

সূত্র জানায়, শহরের মোবারকপুর কইনেপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে কাজল এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শ্রীবরদী সরকারি কলেজে ভর্তির জন্য মনোনীত হয়। বাবার ইচ্ছা ছিল কাজলকে সেনাবাহিনীতে চাকরি করাবে। সেনাবাহিনীতে চান্স পেতে হলে সাঁতার জানতে হবে, এ ধারণা থেকে রোববার দুপুরে তার আব্দুল কুদ্দুস ছেলেকে সাথে নিয়ে বাড়ির পাশের মৃগী নদীতে সাঁতার শেখাতে যান। একপর্যায়ে আকষ্মিক বাবার হাত থেকে ফসকে গিয়ে পানিতে ডুবে যায় কাজল। এসময় বাবা কুদ্দুস ছেলেকে বাঁচাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় কাজলকে উদ্ধার করা হলেও ততক্ষণে কাজলের সলিল সমাধি ঘটে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com