1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে ৩ দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।

এসয় উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মুঠোফানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

অন্যান্যের মাঝে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইএচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, পৌর মেয়র আবু বকর সিদ্দিক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও বাঘবেড় ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ও নালিতাবাড়ী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, নন্নী ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেল প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যবৃন্দ অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com