1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কলাপাড়ায় অনুষ্ঠানস্থল থেকে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পাঠালেন ইসি সচিব

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় রবিবার দুপুরের দিকে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক’শ ছাত্র-ছাত্রীকে শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়াম থেকে শ্রেণীকক্ষে পাঠ দান কার্যক্রমে অংশ নিতে পাঠালেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।

রোববার সকালের দিকে জেলা নির্বাচন অফিস আয়োজিত স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে সচিবকে খুশী করতে অনুষ্ঠানস্থলের গেটে ও দর্শক সারিতে ক্লাশ চলাকালীন সময়ে ছাত্র-ছাত্রীদের এনে সমবেত করা হয়। ক্লাশ চলাকালীন সময়ে অনুষ্ঠানস্থলে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতির বিষয়টি সচিবের নজরে এলে অনুষ্ঠান শুরুর পূর্বেই মাইক্রোফোন হাতে নিয়ে আয়োজক কর্তৃপক্ষকে ছাত্র-ছাত্রীদের ক্লাশে ফেরত পাঠানোর অনুরোধ জানান সচিব। ইসি সচিবের এমন ঘোষনায় অনুষ্ঠানস্থলের সকলে এ বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়ে সচিবের ভূয়শী প্রশংসা করেন।

তবে ক্লাশ চলাকালীন সময়ে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে কিভাবে এলো জানতে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বিষয়টি সামনা সামনি বলবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com