1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে ৫৯ বোতল ভারতীয় মদ ও ব্যবহৃত প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার পশ্চিম সমেশ্চুড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমেশ্চুড়া গ্রামের আসকর আলীর ছেলে রফিকুল ইসলাম (২৫) ও ঝিনাইগাতি উপজেলার ঘাগড়া মারুয়াপাড়া গ্রামের কছর আলীর ছেলে রফিকুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে পশ্চিম সমেশ্চুড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় থানা পুলিশ। এসময় নালিতাবাড়ীর দিকে আসতে থাকা একটি এক্সিও প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করে তল্লাসী করা হয়। তল্লাসীকালে প্রাইভেটকারে থাকা ৩৫ বোতল ৭৫০ মিলি এসি ব্ল্যাক এবং ২৪ বোতল ৭৫০ মিলি রয়েল স্টেজ বোতল মিলে মোট ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে প্রাইভেকটার চালক ও মাদক ব্যবসায়ী রফিকুল এবং অপর মাদক ব্যবসায়ী রফিকুলকে গ্রেফতার করা হয়। একই সাথে জব্দ করা হয় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com