1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শরণখোলায় বৃদ্ধের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ

  • আপডেট টাইম :: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় আব্দুল হক মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ১৪ বছরের এক ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ উঠেছে।

গত ১৪ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে উপজেলার শরণখোলা গ্রামের পিলের রাস্তার সন্নিকটে এক দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর সকালে ওই ছাত্রীর বোন বাদি হয়ে শরণখোলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ আসামিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শরণখোলা গ্রামের পিলের রাস্তা গ্রামের বাসিন্দা ও ওই এলাকায় স্থাপিত বেসরকারি উন্নয়ন সংস্থা পরিচালিত কোডেক স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী প্রতিদিনের ন্যায় ওই দিন স্কুলে আসে। ১৪ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে স্কুল সংলগ্ন একই গ্রামের মৃত মমিন উদ্দিন হাওলাদারের পুত্র আব্দুল হক মোল্লা মুদি দোকানে চানাচুর কিনতে গেলে আব্দুল হক তার স্পর্শকাতর স্থানে কয়েকবার স্পর্শ করে। তার বাবা-মা কাজের সন্ধানে ভারতে থাকায় তার বোন হাজেরা বেগমকে বিষয়টি অবহিত করে। বিষয়টি মিমাংসার জন্য স্থানীয় ভাবে চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে ভুক্তভোগীর বোন হাজেরা বেগম শরণখোলা থানায় বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। শরণখোলা থানা পুলিশ তাকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করে।

এ ব্যপারে আব্দুল হক মোল্লার পরিবারের সাথে যোগাযোগ করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি।

অব্দুল হক মোল্লার প্রতিবেশী ও কোডেক স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি হলেন ওই স্কুলের জমি দাতা এবং সামাজিক মানুষ। একটি মহল ষড়যন্ত্র করে তাকে ফাঁসানোর জন্য এ ঘটনা ঘটিয়েছে।

শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ তদন্ত বলেন, অভিযোগের ভিত্তিতে আব্দুল হককে গ্রেফতার করে জেলহাজতে প্ররণ ও ভিকটিমকে জবানবন্দী দেয়ার জন্য বাগেরহাট জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com