1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে মৌমাছির আক্রমণে কাঠমিস্ত্রীর মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : মাছ ধরতে গিয়ে একদল মৌমাছির আক্রমণে পড়ে মারা গেছেন কোরবান আলী (৪০) নামে এক কাঠমিস্ত্রী। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী বাইগরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কোরবান আলী ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রী ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, সকাল নয়টার দিকে কোরবান আলী ওই এলাকার যাত্রাকোনা খড়খড়ি ব্রিজের নিচে মাছ ধরতে যান। মাছ ধরার সময় আকস্মিক একদল মৌমাছি কোরবান আলীকে ঘিরে ধরে ও উপর্র্যুপরি হুল ফোটায়। এতে কোরবান আলী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নন্নী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com