1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

ফিলিস্তিনিদের লাশের পর লাশ আসছে হাসপাতালে

  • আপডেট টাইম :: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যাকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। শনিবার হামলার পরপর গাজার হাসপাতালে লাশের পর লাশ আসতে শুরু করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত ১৬০ ফিলিস্তিনি নিহত হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, হামলায় আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার ইসরায়েলে ব্যাপক মাত্রায় হামলা শুরু করে। ইসরায়েলের হামাসের এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ। হামাস জানিয়েছে, তারা প্রায় পাঁচ হাজার রকেট ছুড়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। এসম হামলায় ২২ ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম ডেইলি প্যালেস্টাইন জানিয়েছে, গাজার দক্ষিণে একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। গাজায় বিমান হামলায় হতাহতদের উদ্ধারে জন্য যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। এ ঘটনায় অ্যাম্বুলেন্স ক্রুসহ বেশ কয়েক জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আল-জাজিরা অনলাইন জানিয়েছে, গাজা শহরের আল-শিফা হাসপাতালে কয়েক ডজন হতাহতকে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে বিপুল সংখ্যক শোকার্ত পরিবার হাসপাতালের দিকে ছুটতে শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com