
আন্তর্জাতিক ডেস্ক: উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনায় ইরান এবং দেশটির সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় অন্তত ২৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনায় মার্কিন সামরিক সরঞ্জাম ও সম্পদ রাখা ছিল।
এপির বিশ্লেষণে উঠে এসেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ডজনের বেশি সামরিক ঘাঁটিতে হামলার ক্ষেত্রে ইরানের প্রধান লক্ষ্য ছিল আগাম সতর্কতাব্যবস্থা। এরপর যুদ্ধবিমান ও ঘাঁটিগুলোর বিভিন্ন অবকাঠামোতে হামলা চালানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অন্তত ৩০টি হামলা চালিয়েছে ইরানি বাহিনী।
এপির পর্যবেক্ষণে বলা হয়েছে, ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। হামলার প্রধান লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আগাম সতর্কতাব্যবস্থা, সামরিক বিমান এবং বিভিন্ন স্থাপনা।
সূত্র: ডন