1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় পাঁচ মরদেহ উদ্ধার দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গেরডাবরি এলাকায় রেল সেতু দেবে যাওয়ায় কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ঘন বৃষ্টিপাতের কারণে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুক্রবার (১৩ অক্টোবর)  রাত থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. সামসুযোহা এ তথ্য নিশ্চিত করেছেন।

সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেসের শাটলসহ চিলমারী রমনা রেলস্টেশন থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কৃর্তপক্ষ। কুড়িগ্রাম থেকে সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কুড়িগ্রামের যাত্রীরা পড়েছেন দুশ্চিন্তায়।

কুড়িগ্রাম জেলা শহর থেকে যাত্রী হাসিবুর বলেন, আমি ঢাকা যাওয়ার জন্য কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিট কেটেছি। কিন্তু জানতে পারলাম কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখন সরাসরি কুড়িগ্রাম থেকে যেতে না পারলেও বিকল্প পথে কাউনিয়া অথবা লালমনিরহাট যেতে হবে। সেখান থেকে ট্রেনে উঠতে হবে।

কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. সামসুযোহা বলেন, রেল সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সেতু মেরামত না হওয়া পর্যন্ত লালমনিরহাট থেকে ঢাকা যাতায়াত করবে। সেতুটি দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com