1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

‘কয়েক ঘণ্টার যুদ্ধবিরতিতে’ রাজি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিশর

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : রাফা ক্রসিং বর্ডার খুলে দিতে ‘কয়েক ঘণ্টার যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিশর।সোমবার (১৬ অক্টোবর) মিশরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে যুদ্ধবিরতির বিষয়ে ফিলিস্তিনের জানা নেই বলে দাবি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স সূত্রের বরাত দিয়ে যুদ্ধবিরতির কথা জানিয়েছে।

কিন্তু ইসরায়েলও এ তথ্য নাকচ করে দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেশট বিবিসিকে বলেছেন, দক্ষিণ গাজায় কোনো যুদ্ধবিরতির তথ্য আমি জানি না। আমিও প্রতিবেদন দেখেছি। কিন্তু আমি নিশ্চিত করতে পারছি না।

যুদ্ধবিরতি কত ঘণ্টা বজায় থাকবে সে বিষয়ে রয়টার্সের সূত্রগুলো নিশ্চিত করতে পারেনি। তবে প্রাথমিকভাবে স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

রাফা ক্রসিং নামে পরিচিত এই সীমান্তের কাছাকাছি অবস্থিত সিনাই উপদ্বীপে একাধিক দেশ থেকে আসা হাজার হাজার টন ত্রাণসামগ্রী জমা করা হয়েছে। তবে এতদিন পর্যন্ত সুনির্দিষ্ট চুক্তির অভাবে এই ত্রাণ ফিলিস্তিনিদের কাছে পাঠানো সম্ভব হয়নি। ত্রাণ পাঠানোর পাশাপাশি কিছু বিদেশি পাসপোর্টধারীকেও গাজা থেকে রাফা ক্রসিংয়ের মাধ্যমে বের করে আনা হবে।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, রাফা (সীমান্ত) আবারও খুলে দেওয়া হবে। আমরা জাতিসংঘ, মিশর, ইসরায়েল ও অন্যান্যদের সঙ্গে আলোচনা করে একটি প্রক্রিয়া তৈরি করছি; যার মাধ্যমে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com