1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ইতিহাসে প্রথমবার তেলের দাম শূন্যের নিচে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ইতিহাসে প্রথমবার আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম শূন্যের নিচে নেমে এসেছে। বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির মধ্যে চাহিদা তলানিতে ঠেকায় তেলের বাজার নিম্নমুখী।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, আমেরিকার অপরিশোধিত তেলের ব্র্যান্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম সোমবার পড়তে থাকে। ফিউচার মার্কেটে মে মাসের সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১৭.৮৫ মার্কিন ডলার কমতে কমতে দাঁড়ায় মাইনাস ৩৭.৬৩ ডলার। অর্থাৎ প্রতি ব্যারেল তেলের সঙ্গে এই পরিমাণ অর্থও দিতে হতো উৎপাদকদের।

একদিকে চাহিদা নেই, আরেকদিকে উৎপাদন অব্যাহত থাকায় মে মাসেই তেলের মজুদের জায়গা থাকা নিয়ে শঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তবে মঙ্গলবার তেলের দাম ঘুরে দাঁড়িয়ে ইতিবাচক পর্যায়ে উঠেছে। দিনের শুরুতেই শূন্যের উপর উঠে এসেছে দাম। প্রতি ব্যারেল তেলের দাম পুনরুদ্ধার হয়ে ১.৩৭ ডলারে বিক্রি হয়। সেটা এরই মধ্যে ব্যারেল প্রতি বেড়ে দাঁড়িয়েছে ২১.৩৯ ডলারে।

মঙ্গলবারই শেষ হচ্ছে মে মাসে সরবরাহের জন্য তেল কেনাবেচার চুক্তি। তার আগেই দাম কিছুটা বাড়ায় স্বস্তি। তবে বাজার বিশ্লেষকরা মনে করছেন করোনার কারণে তেলের চাহিদা নেমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের অর্থনীতির চাকা অনেকটা কমে যাবে।

গত তিন মাসে করোনার কারণে বিশ্বজুড়ে লকডাউন এবং ভ্রমণে নিষেধাজ্ঞায় বিশ্ব বাজারে জ্বালানির চাহিদা ৩০ শতাংশ কমে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com