1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

সৌদি আরবে মৃত্যুদণ্ডের রেকর্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে ২০১৯ সালে রেকর্ড ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের বিরোধিতার মধ্যেই দেশটিতে বেড়ে চলেছে এ সংখ্যা, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ খবর জানিয়েছে।

গত বছর ইরাকেও মৃত্যুদণ্ড দ্বিগুণ বেড়ে ১০০ তে পৌঁছেছে। ২৫১ জনের প্রাণদণ্ড দিয়ে গত বছর চীনের পর দ্বিতীয় স্থানে ইরান।

তবে বিশ্বজুড়ে টানা চতুর্থ বছর প্রাণদণ্ডের সংখ্যা কমেছে, ২০১৮ সালের চেয়ে ৫ শতাংশ কম। গত বছর গোটা বিশ্বে মৃত্যুদণ্ড হয়েছে ৬৫৭ জনের। গত এক দশকে এটাই সর্বনিম্ন বলছে অ্যামনেস্টি।

অবশ্য মানবাধিকার সংস্থাগুলো চীনকে বাদ দিয়েই তালিকা তৈরি করেছে। কারণ চীন এ তথ্য গোপন রাখে, অনুমান করা হয় দেশটিতে হাজারের মতো প্রাণদণ্ড হয়। এছাড়া মৃত্যুর শাস্তির তথ্য গোপন রাখে ইরান, উত্তর কোরিয়া ও ভিয়েতনাম।

অ্যামনেস্টির গবেষণা বিভাগের উর্ধ্বতন পরিচালক ক্লেয়ার আলগার বলেছেন, সৌদি আরবে মৃত্যুদণ্ডের হার বেড়ে যাওয়াটা উদ্বেগজনক। গত বছর ১৭৮ জন পুরুষ ও ৬ নারীর প্রাণদণ্ড দেয় তারা। আগের বছর যা ছিল ১৪৯।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com