1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বিএনপির ২১৭২ নেতাকর্মী গ্রেপ্তার

  • আপডেট টাইম :: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

রাজনীতি ডেস্ক: ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষ, নাশকতা, পুলিশ হত্যা ও চলমান অবরোধ কর্মসূচির মধ্যে গাড়ি ভাঙচুর ও আগুনের ঘটনায় ৮৯টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে দুই হাজার ১৭২ জনকে। এর মধ্যে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও রয়েছেন বলে জানা গেছে।

রোববার (৫ নভেম্বর) বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান ও উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ৮ দিনে এসব মামলা দায়ের করা হয়। আর গ্রেপ্তার আসামিদের মধ্যে মামলার গুরুত্ব কিংবা তথ্য আদায়ে অনেককেই রিমান্ডে নেওয়া হয়েছে।

জানা গেছে, মামলাগুলোর মধ্যে পল্টন থানায় সবচেয়ে বেশি ১৪টি হয়েছে। এরপর রয়েছে রমনা মডেল থানা। সেখানে হয়েছে ছয়টি মামলা। এসব মামলায় ৪ নভেম্বর পর্যন্ত উল্লেখিত আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এ ছাড়াও, মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি র‌্যাব ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে।

উল্লেখ্য, সরকারের পদত্যাগ এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার থেকে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের যুগপৎ আন্দোলনে শরিকরাও এ অবরোধ পালন করছে। এসব কর্মসূচির পরও সরকারকে পদত্যাগে বাধ্য করতে লাগাতার কর্মসূচি দেওয়া হবে বলে বিএনপি নেতারা বিভিন্ন সময় বলে আসছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com