1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

বিনাসুদে ঋণের প্রলোভন: ‘ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি’

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ঢাকা: “বিনাসুদে এক লাখ থেকে কোটি টাকা ঋণ দিবো কইয়া ঢাকায় নিয়া গেছে। আমরা কি জানি ওইহানে আন্দোলন হইবো। বাস থাইক্যে (থেকে) নামতেও পারি নাই, ওই হানে (শাহাবাগে) যাওয়ার পরই দেখি মারামারি হইতাছে। কয়জন ছাত্ররা বাসে ওইঠা (উঠে) কয়জনরে লাঠি দিয়া বারি (আঘাত) দিছে, অনেকে মাইরও খাইছে। টাকা তো বড় কথা না, বাঁইচা আইছে হেইডাই কথা। ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি।”

সোমবার (২৫ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার জরিনা কলেজ এলাকার বাসিন্দা দবির হোসেনের বাসার সামনে এভাবে কথাগুলো বলছিলেন একই উপজেলার মালঞ্চ গ্রামের রোকসানা আক্তার। তিনি বিনাসুদে ঋণ পাওয়া আশায় শাহবাগে যান।

এদিকে, ঢাকায় লোকজন জড়ো করার অভিযোগে মানিকগঞ্জ শহরের জরিনা কলেজ এলাকার বাসা থেকে দবির হোসেন, হাসিনা আক্তার ও দবিরের স্ত্রী চামিলী আক্তারকে আটক করা হয়েছে বলে জানান মানিকগঞ্জ সদর থানার ওসি এস.এম. আমানুল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com