1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব: ডিএমআরসি কর্তৃপক্ষ

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ঢাকা: কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মোল্লা কলেজে হামলা করতে আসা কোনো শিক্ষার্থীও মারা যায়নি।

সোমবার (২৬ নভেম্বর) বিকেলে মোল্লা কলেজের ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষক আব্দুল্লাহ আল মানিক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘‘কোনো কলেজের কোনো শিক্ষার্থী মারা যায়নি। আমাদের কাছে মারা যাওয়ার কোনো তথ্য নেই। মারা গেলে লাশ থাকবে। সেই লাশগুলো কোথায়? এটা গুজব ছড়ানো হচ্ছে।’’

কলেজের অন্যান্য শিক্ষকদের কাছে জানতে চাইলেও একই কথা জানান তারা।

তবে মোল্লা কলেজের শিক্ষার্থী শাহরিয়ার ফাহাদ দাবি করেন, তাদের তিন সহপাঠী মারা গেছেন। এমন তথ্য কে নিশ্চিত করলো, জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি তিনি। নিহতদের নামও জানাতে পারেননি।
এর আগে, দুপুরে কলেজের আরেক শিক্ষার্থী দাবি করেন, তাদের এক সহপাঠী মারা গেছে। তিনিও নিহতের পরিচয় দিতে পারেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com