1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

চতুর্থ দফায় বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

  • আপডেট টাইম :: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : সরকারবিরোধী আন্দোলনের এক দফা দাবিতে চতুর্থ দফায় বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে।

রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে সারা দেশে বিএনপি ও সমমনা রাজনৈতিক দল এবং জোটের ডাকা সর্বাত্মক অবরোধ চলছে। ১৪ নভেম্বর (মঙ্গলবার) ভোর ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে।

গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

গতকাল শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের মোট ৩১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দেওয়া হয়েছে ১২টি, এতে ১ হাজার ৩৭০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া, এসময়ে বিভিন্ন স্থানে আহত হয়েছেন তাদের ১০ জন নেতাকর্মী।

এর আগে তিন দফায় ১৬০ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি।

গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে বিএনপিসহ সমমনা জোটগুলো ‘কঠোর’ কর্মসূচিতে যায়। ২৮ অক্টোবরের ঘটনার পর দিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে তারা। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি।

প্রথম দফা ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা এবং সর্বশেষ ৮ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com