1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

বিএনপি ও সমমনাদের ৪৮ ঘণ্টার হরতাল শুরু

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

রাজনীতি ডেস্ক: পাঁচ দফা অবরোধের পর জাতীয় সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে আজ রোববার (১৯ নভেম্বর) শুরু হয়েছে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল। আজ সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত হরতাল চলবে। সমমনা একাধিক দল ও জোটের পাশাপাশি জামায়াতে ইসলামীও হরতাল দিয়েছে।

২৮ অক্টোবরের পর এটি বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার হরতাল। ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের হামলায় পণ্ড করার প্রতিবাদে পরদিন ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়। এরপর পাঁচ দফায় মোট ১১ দিন সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি পালন করে বিএনপিসহ বিরোধী দলগুলো।

বিরোধীদলগুলোর অবরোধ কর্মসূচির মধ্যেই গত বুধবার নির্বাচন কমিশন ৭ জানুয়ারি ভোটের তারিখ ঠিক করে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে। এর প্রতিবাদে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুই দিনের হরতাল কর্মসূচির ঘোষণা দেন।

শনিবার এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী বলেন, ৪৮ ঘণ্টার এই হরতাল হচ্ছে অধিকার আদায়ের হরতাল। এই হরতাল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে হরতাল, গণতন্ত্রকামী মানুষকে অন্যায়ভাবে জুলুম-নিপীড়ন-নির্যাতন করে ফরমায়েশি রায়ে শাস্তির বিরুদ্ধে প্রতিবাদের হরতাল। এই হরতাল অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে। জনগণের মালিকানা জনগণকে ফেরত দিতেই এই দুর্বার আন্দোলন।

ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী ঘোষিত তফসিল প্রত্যাহার করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com