1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

কংগ্রেসে ৪৮ হাজার ৪০০ কোটি ডলারের আর্থিক সহায়তা বিল পাস

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসে ৪৮ হাজার ৪০০ কোটি ডলারের নতুন আর্থিক সহায়তা বিল পাস হয়েছে। এনিয়ে চতুর্থবার কংগ্রেসে মহামারির বিরুদ্ধে আর্থিক বিল পাস হলো।

হাউজ অব রিপ্রেজেন্টিটিভসে ৩৮৮-৫ ভোটে বিলটি অনুমোদন পায়। ছোটখাটো ব্যবসায় সহায়তা করতে এবং হাসপাতাল ও টেস্টের তহবিলে দেওয়া হবে এ অর্থ।

মঙ্গলবার সিনেটে সর্বসম্মতিক্রমে পাস হওয়া বিলে সেই করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত মাসে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ২ লাখ কোটি ডলারের আর্থিক প্রণোদনা প্যাকেজে সই করে।

বৃহস্পতিবারের বিল পাস হওয়ায় কোভিড-১৯ রোগের বিরুদ্ধে সব মিলিয়ে ৩ লাখ কোটি ডলার ব্যয় করতে যাচ্ছে আমেরিকা। ট্রাম্প ও ডেমোক্র্যাটরা ১ লাখ কোটি ডলারের আরেকটি ত্রাণের বিল পাস করতে আগ্রহ দেখালেও প্রেসিডেন্টের দল রিপাবলিকানরা অনীহা দেখিয়েছে।

রিপাবলিকান সিনেট নেতা মিচ ম্যাককনেল বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে ধার করার চেয়ে ফেডারেল সরকার যেন নিজেদের দেউলিয়া ঘোষণা করে।

নতুন পাস হওয়া বিল অনুযায়ী আইনপ্রণেতারা পে প্যাক প্রটেকশন প্রোগ্রামের আওতায় ছোট ব্যবসায়ীদের ৩১ হাজার কোটি ডলার দেবে। আর হাসপাতাল পাবে সাড়ে ৭ হাজার কোটি ডলার এবং টেস্টের জন্য ব্যয় হবে আড়াই হাজার কোটি ডলার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com