1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

১৪ দলের বাইরে আসন ভাগাভাগির সুযোগ নেই : হানিফ

  • আপডেট টাইম :: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

কুষ্টিয়া: বিএনপি এখন বাস-ট্রাকে আগুন দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাচ্ছে। এ সব সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা মূলত আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সদর উপজেলা কমিটির বর্ধিত সভায় যোগ দিয়ে হানিফ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, বারবার সরকার পতনের কথা বলে বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করে রাখতে চায়। নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে। আওয়ামী লীগ ১৪ দলীয় জোটেই নির্বাচন করবে। ১৪ দলের বাইরে অন্য দলের সঙ্গে আসন ভাগাভাগির সুযোগ নেই।

তিনি আরও বলেন, ‘আর নাশকতা যেগুলো হচ্ছে, সেটা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে শক্ত পদক্ষেপ নিচ্ছে। যে এলাকায় নাশকতা হবে, সেই এলাকার বিএনপি নেতাদের এর দায়ভার বহন করতে হবে। নাশকতা করলেই তাকে আইনের আওতায় আসতে হবে। আশা করছি, দু’-একটি কঠোর পদক্ষেপ নিলেই এই চোরাগুপ্তা নাশকতা বন্ধ হয়ে যাবে।’

হানিফ বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে স্বপ্ন দেখছে বিএনপি, তারা ভাবছে কোনো বিদেশি প্রভু তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। বিএনপির একটি গুজব সেল আছে, তাদের কাজই হলো গুজব সৃষ্টি করা। এগুলোর ভিত্তি নেই।’

বর্ধিত সভায় মাহবুব-উল আলম হানিফ ছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও অন্যান্য নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com