1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ কৌশল

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : রোনাভাইরাস মোকাবিলায় ৫ দফা কৌশলের কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৫ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ডা. টেড্রস অ্যাডহ্যানম জিব্রেইসাসকে লেখা এক চিঠিতে এসব কৌশলের কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ৫ দফা কৌশল হলো- ১. নজরদারি ও পরীক্ষাগার সহায়তা, ২. যোগাযোগ সন্ধান করা এবং প্রবেশকালে স্ক্রিনিং, ৩. আক্রান্তদের ব্যবস্থাপনা ও সংক্রমণ প্রতিরোধে নিয়ন্ত্রণ, ৪. ঝুঁকিপূর্ণ যোগাযোগ ও কমিউনিটির সম্পৃক্ততা এবং ৫. লজিস্টিকস ও সামগ্রী সংগ্রহের উদ্যোগ।

চিঠিতে বাংলাদেশের স্বাস্থ্যখাতে সহযোগিতা দেওয়া দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা আশা করি যে, এই মহাবিপর্যয় কাটিয়ে উঠতে ডব্লিউএইচও এবং আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে থাকবে।

শেখ হাসিনা বলেন, ডাব্লিউএইচও’র কড়া নির্দেশনা অনুযায়ী সরকার ব্যাপক পরীক্ষা ও আইসোলেশন বজায় রাখার ওপর জোর দিচ্ছে এবং সারা দেশে করোনা পরীক্ষার সুযোগ সম্প্রসারিত ও পর্যাপ্ত পরিমাণ পরীক্ষার কিট সংগ্রহ করেছে।

তিনি বলেন, যদিও বিপুল জনসংখা ও এর ঘনত্ব বিবেচনায় বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে রয়েছে, তবুও আমরা বিশ্বের বিভিন্ন অঞ্চলের দুর্ভাগ্যজনক অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়েছি।

বর্তমানে ১৩০টি সামাজিক সুরক্ষা কর্মসূচি চলমান রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সব কর্মসূচি ছাড়াও সরকার কোভিড-১৯ এর প্রাদুর্ভাব মোকাবিলায় দেশের দরিদ্র জনগণের জন্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে অতিরিক্ত আর্থিক ও খাদ্য সহায়তার ঘোষণা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com