1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, বাংলাদেশিসহ আটক ৫ শতাধিক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ‘মিনি ঢাকা’খ্যাত কতোরায়ায় পুলিশ, সেনাবাহিনী এবং জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ) এর মোট ১ হাজার সদস্য আজ (বৃহস্পতিবার ) অভিযান চালিয়ে ৫ শতাধিক বিদেশিকে আটক করেছে।

কতোরায়ায় ব্যবসা পরিচালনাকারীরা স্থানীয়দের মতো ক্ষমতা দেখিয়ে প্রভাব বিস্তার করছে এমন অভিযোগের ভিত্তিতে প্রভাবশালী বিদেশিদের উপর অভিযান চালানোর জন্য সকাল ১১টা থেকে এলাকাটি ঘিরে রাখে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় গণমাধ্যম সিনার হারিয়ানের সমীক্ষায় দেখা গেছে যে, নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ সশস্ত্র এবং বিশেষ সরঞ্জাম সাথে নিয়ে রাস্তার চারটি ব্লকে প্রবেশ করে এবং অবরুদ্ধ করে রাখে। উল্লেখিত এলাকায় বিদেশিদের মালিকানাধীন ট্রাভেল এজেন্সী, প্রাইভেট ক্লিনিকসহ অবৈধভাবে গড়ে ওঠা ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতেই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

অভিযানের পর সাংবাদিকরা দেখতে পান দুপুর ১টা পর্যন্ত অন্তত ৫০০ বিদেশিকে আটক করা হয়েছে।

বাংলাদেশী, নেপালী ও মিয়ানমারের নাগরিকসহ গ্রেফতারকৃত বিদেশিরা আকস্মিক অবরোধের মধ্যে পালাতে ব্যর্থ হয়। এ ছাড়াও, দেখা যায় যে, ঘর ভাড়া নিয়ে অসংখ্য বিদেশি সেখানে বসবাস করছিল। ফলে সেখানকার পরিবেশ অত্যন্ত নোংরা এবং স্থানীয়দের কাছে বিরক্তিকর।

আটককৃত সকল বিদেশিকে ডকুমেন্টেশন পর্যালোচনার  জন্য কুয়ালালামপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পুলাপোল) নিয়ে যাওয়া হয়েছে। সেখানে যাচাই শেষে অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com