1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

খুলনায় লুট করা জুতাসহ আরও ৫ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

খুলনা : ব্যবসা প্রতিষ্ঠান বাটার শোরুম থেকে লুট হওয়া জুতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। বুধবার (৯ এপ্রিল) খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।

কেএমপি সূত্রে জানা যায়, গাজায় ইসরাইলী বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বৈশ্বিক হরতালের সমর্থনে ৭ এপ্রিল সারাদেশের ন্যায় খুলনা মহানগরীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোববার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল থেকে দুর্বৃত্তরা নগরীর ময়লাপোতা কেডিএ অ্যাভিনিউয়ের কেএফসি ফুড কোর্ট এবং শিববাড়ি মোড়ে হোটেল টাইগার গার্ডেনের নিচতলায় অবস্থিত বাটা শোরুমে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট করে। ওই সময় তারা কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক সমাগ্রী এবং বাটা শোরুম ভাঙচুর করে ও জুতা লুট করে নিয়ে যায়।

এই ঘটনায় নগরীতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এবং অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের গ্রেপ্তারের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সাঁড়াশী অভিযান পরিচালনা করে মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল পর্যন্ত ৩১ জনকে আটক করে। হামলার ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ গতকাল রাতে আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে। আটককৃতদের কাছ থেকে বাটার লুট হওয়া ৩ জোড়া জুতা এবং একটি লেডিস ব্যাগ উদ্ধার করা হয়েছে। হামলা ও লুটের ঘটনায় জড়িত অন্যান্যদেরকে সনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com