1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের আসনসহ ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে গেজেট জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা, দ্রুত বাস্তবায়নের তাগিদ রাজধানীতে প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি টেকনাফে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

ঢাকা: জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ৭২ বছর বয়সে এই প্রকৌশলী-শিক্ষাবিদ মৃত্যবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার সর্বশেষ কর্মস্থল ইউনিভার্সিটি অব এশিয়া ফ্যাসিফিকের জনসংযোগ কর্মকর্তা বাচ্চু শেখ এই তথ্য নিশ্চিত করেন।

বাচ্চু শেখ বলেন, ‘আজ ভোর রাতে স্যারকে সেহরি খাওয়ার জন্য ডাকা হচ্ছিল। কিন্তু তিনি সাড়া দিচ্ছিলেন না। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ তিনি আরও জানান, বাদ জোহর ধানমন্ডি ঈদগাহ মসজিদে এই শিক্ষাবিদের জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

জামিলুর রেজা চৌধুরীর জন্ম ১৯৪৩ সালে, সিলেটে। তার বাবা আবিদ রেজা চৌধুরীও ছিলেন প্রকৌশলী। তিন ভাই, দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়৷

বাবার বদলি চাকরির সুবাদে তিনি প্রাথমিক শিক্ষা শেষে ভর্তি হন ময়মনসিংহ জেলা স্কুলে। এরপর প্রথমে ঢাকায় নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। এরপর ১৯৫৭ সালে সেইন্ট গ্রেগরিজ হাই স্কুল থেকে তিনি ম্যাট্রিক পাস করেন।

১৯৬৮ সালে যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে ‘অ্যাডভান্স স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের’ ওপর পিএইচডি অর্জন করেন জামিলুর রেজা চৌধুরী। এর দেশে ফিরে বুয়েটে শিক্ষকতা শুরু করেন। ২০০১ সাল পর্যন্ত বুয়েটের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

২০০১ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপচার্য হিসেবে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য।

তার হাত ধরেই তৈরি হয়েছিল ‘বাংলাদেশের ইমারত বিধি’। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বঙ্গবন্ধু সেতুর ৫ সদস্যের বিশেষজ্ঞ প্যানেলের প্রধান ছিলেন। এছাড়া চলমান পদ্মা সেতুর আন্তর্জাতিক পরামর্শক প্যানেলেরও নেতৃত্বে ছিলেন তিনি।

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা।

২০১৭ সালে তার কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে পদক।

২০১৮ সালে এই মহান শিক্ষাবিদ-গবেষক জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয় সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com