1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ বলে পদত্যাগের দুদিন পর গ্রেপ্তার বিএনপি নেতা জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

সিরিয়ায় বোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ৪০

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আফরিনে তেলের ট্যাংকারে বোমা বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। এ ঘটনায় প্রায় অর্ধশত সাধারণ মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর টুইট বার্তায় মন্ত্রণালয় জানায়, বুধবার (২৯ এপ্রিল) শহরটির একটি ব্যস্ততম রাস্তায় এ হামলা ঘটনা ঘটে। এক ভিডিওতে দেখা যায়, কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আফরিনের কেন্দ্রস্থল। এর মধ্যে পুলিশ ঘটনাস্থলে ঘেরাও দিচ্ছে এবং অ্যাম্বুলেন্সে করে হতাহতদের সরানো হচ্ছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এ ঘটনা নিষিদ্ধ ঘোষিত কুর্দিশ ওয়াইপিপি বাহিনী ঘটিয়েছে। তবে এ বিষয়ে এখনো কেউ দায় স্বীকার করেনি। আঙ্কার কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটকে (ওয়াইপিজি) সন্ত্রাসী সংগঠন হিসেবেই মনে করে। যাদের সঙ্গে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোগসাজোশ রয়েছে।

২০১৮ সালের মার্চে তুরস্কের সেনাবাহিনী এবং সিরিয়ার বিদ্রোহী জোট ওয়াইপিজি থেকে আফরিন শহর নিজেদের কব্জায় নেয়। তুরস্কের সেনাবহিনীর নিয়ন্ত্রণের মধ্যে বুধবারের বড় ধরনের এ হামলার ঘটনা ঘটলো। অবশ্য আঙ্কারা সবসময় এ ধরনের হামলার জন ওয়াইপিজিকে দোষারোপ করে আসছিল। তবে তারা (ওয়াইপিজি) বলে আসছে,সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com