1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

কক্সবাজারের ৩টি আসনের ৪ প্রার্থীর ভোট বর্জন

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

কক্সবাজার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চারটি আসনের মধ্যে তিনটি আসনের স্বতন্ত্র ও জাতীয় পার্টির প্রার্থীরা ভোট বর্জন করেছেন।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তারা।

ভোট বর্জনের ঘোষণা দেওয়া প্রার্থীরা হলেন- কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর এবং জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীকের নুরুল আমিন সিকদার ভুট্টো।

কক্সবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যরিস্টার মিজান সাঈদ বলেন, ‘নৌকার কর্মী সমর্থকরা ১২১টি কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দিয়েছে। জাল ভোট দেওয়া হয়েছে। একজনে ৩০/৪০টা জাল ভোট দিচ্ছে এমন অভিযোগ মিনিটে মিনিটে পাচ্ছিলাম। এছাড়া প্রিজাইডিং অফিসারকে টাকার বিনিময়ে ম্যানেজ করে কেন্দ্র দখল করা হয়েছে। সুতরাং এখন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। এই অবস্থায় রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।’

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জাতীয় পার্টির ‘লাঙল’ প্রতীকের প্রার্থী নুরুল আমিন সিকদার ভুট্টো বলেন, ‘নৌকার কর্মী-সমর্থকরা কেন্দ্র থেকে আমার এজেন্ট ও কর্মীদের বের করে দিয়েছে। এছাড়া ভোট ছিঁড়ে নিচ্ছে। লাঙলের কর্মীদের হাত থেকে ব্যালট নিয়ে ছিঁড়ে ফেলেছে। প্রশাসনকে অবহিত করেছি। ১ ঘণ্টা পরেও কোনো ব্যবস্থা না নেওয়ায় আমি ভোট বর্জন করেছি।’

কক্সবাজার জেলার চার সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ৯৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৭৩ হাজার ৪৮০ জন এবং নারী ভোটার ৭ লাখ ৭৭ হাজার ৪৭৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com