1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

৯ মামলায় মির্জা ফখরুলের জামিন

  • আপডেট টাইম :: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

ঢাকা: নাশকতার অভিযোগে রাজধানীর রমনা ও পল্টন থানায় দায়ের করা পৃথক ৯ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার (৯ জানুয়ারি) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন এ আদেশ দেন।

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দুপুরে মির্জা ফখরুলের পক্ষে আসাদুজ্জামান, মহসিন মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ, ওরম ফারুক ফারুকীসহ কয়েকজন আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৯ মামলায় তার জামিনের আদেশ দেন।

তবে, আইনজীবীরা জানিয়েছেন, দুই মামলায় এখনো গ্রেপ্তার আছেন মির্জা ফখরুল। কারামুক্তির জন্য তাকে ওই দুই মামলাতেও জামিন পেতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এর পর তারা জামিন চেয়ে শুনানি করেন। আইনজীবীরা অধিকতর জামিন শুনানি করার আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

গত ১৩ ডিসেম্বর এই ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন চেয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আবেদন করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। পুলিশ তাকে এ মামলায় গ্রেপ্তার না দেখানোয় আদালত তার শুনানি গ্রহণ করেননি। এর পর তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। হাইকোর্ট আইন অনুযায়ী জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন।

গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকে তিনি কারাগারে আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com