1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় সার ও বীজ ডিলার এসোসিয়েশনের সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদুর ডিপজলের বিরুদ্ধে ভাইয়ের মানহানির মামলা দোকানের শাটার তুলতেই টাকার ব্যাগ নিয়ে ভোঁ-দৌড়, চুরির ভিডিও ভাইরাল প্রেসক্লাব ও কিছু চরম সত্য: পর্ব-২ সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় জামায়াতের সমর্থিত চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা নকলায় ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন উদ্বোধন ইত্যাদির নতুন পর্ব হচ্ছে লক্ষ্মীপুর জেলা নিয়ে

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৫ ডিগ্রি, কাঁপছে মানুষ

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

পঞ্চগড় : আবারও চলতি শীত মৌসুমে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিন দিন তাপমাত্রা কমতে থাকায় তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

আবহাওয়া অফিসের তথ্যমতে, বর্তমানে পঞ্চগড়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে চলছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে ছিল গোটা এলাকা। তবে সকাল ৯টার পর ঝলমলে রোদ কিছুটা স্বস্তি দিলেও উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগের শেষ নেই নিম্ন আয়ের মানুষদের। বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। দৈনন্দিন আয় কমে গেছে রিকশা-ভ্যানচালক ও দিনমুজুরদের। শীতে কাঁপছে মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, রোববার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ অবস্থাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে। গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com