1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সুস্থ হওয়ার পরেও ২ মাস করোনা টেস্টে পজিটিভ আসতে পারে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ মে, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে ওঠার পরেও নমুনা পরীক্ষার ফলাফলে পজিটিভ দেখাচ্ছে। দক্ষিণ কোরিয়ায় এরকম অন্তত ২৬০ জনের পরীক্ষায় ভুল পজিটিভ দেখা গেছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন দেশটির মহামারি নিয়ন্ত্রণে গঠিত সেন্ট্রাল ক্লিনিক্যাল কমিটির প্রধান ওহ মায়োং-ডন।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টেস্টে মৃত ভাইরাসের রাইবোনিউক্লিয়িক অ্যাসিড (আরএনএ) ধরা পড়েছে।’

বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘পিসিআর টেস্টে করোনাভাইরাসের জৈব উপাদান শনাক্ত হয়। তবে সেটি জীবিত নাকি মৃত ভাইরাসের উপাদান সেটা এ পরীক্ষায় বোঝা যায় না। এর ফলে টেস্টের ফলাফলে ভুল পজিটিভ আসতে পারে।’

korona

এ গবেষক বলেন, ‘শ্বাসযন্ত্রের এপিথেলিয়াল কোষে তিন মাস পর্যন্ত অর্ধ-জীবন (হাফ-লাইফ) থাকে। সেখানে বিনষ্টের পরেও এক থেকে দুই মাস পর্যন্ত পিসিআর টেস্টে ভাইরাসের আরএনএ পাওয়া যেতে পারে।’

কোরিয়ার ন্যাশনাল মেডিকেল সেন্টারের তথ্যমতে, সম্প্রতি দেশটিতে ২৬৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হওয়ার পরে ফের পরীক্ষা করলে ফলাফলে পজিটিভ দেখা যায়। তবে অধিকতর পরীক্ষায় তাদের কারও শরীরেই জীবিত করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com