1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সারা বিশ্বে করোনায় আক্রান্ত ৩৪ লাখের বেশি

  • আপডেট টাইম :: শনিবার, ২ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের থামার কোনো আভাস নেই। বিশ্বকে থমকে দেওয়া প্রাণঘাতী ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩৪ লাখ। আর মৃত্যুর হিসাব ২ লাখ ৪০ হাজার ছুঁই ছুঁই।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব মতে শনিবার পর্যন্ত সারা বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩৪ লাখ ৫৯৫ জনের শরীরে। সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে, ১১ লাখ ৩১ হাজার ৫৯৫ জন। ২ লাখ ৪২ হাজার ৯৮৮ জন আক্রান্ত হয়েছে স্পেনে। ইতালিতেও আক্রান্তের সংখ্যা ২ লাখের উপরে। সেখানে কোভিড-১৯ রোগী ২ লাখ ৭ হাজার ৪২৮ জন।

সারা বিশ্বে মৃত্যু হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৫৮৩ জনের। সবচেয়ে বেশি ৬৫ হাজার ৭৬৬ জনের প্রাণহানি যুক্তরাষ্ট্রে। মৃতের হিসাবে ২৮ হাজার ২৩৬ জন নিয়ে আমেরিকার পরে ইতালি। তাদের ঠিক পরে যুক্তরাজ্য, মারা গেছে ২৭ হাজার ৫১০ জন।

অবশ্য মৃত্যুর চেয়ে সুস্থ হওয়ার সংখ্যায় অনেক তফাৎ। সারা বিশ্বে ১০ লাখ ৮১ হাজার ৫২৬ জন সুস্থ হয়েছেন। যুক্তরাষ্ট্রের ১ লাখ ৬১ হাজার ৫৬৩ জন করোনা জয় করেছেন। এছাড়া স্পেনের ১ লাখ ৪২ হাজার ৪৫০ জন এবং জার্মানির ১ লাখ ২৬ হাজার ৯০০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com