1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ বলে পদত্যাগের দুদিন পর গ্রেপ্তার বিএনপি নেতা জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

ভারতে লকডাউনে বিয়ে করতে সাইকেলে ১০০ কি.মি. পাড়ি

  • আপডেট টাইম :: শনিবার, ২ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনা ঠেকাতে বিশ্বজুড়ে লকডাউন চলছে। কিন্তু কনের আশায় বর আর কতো কাল অপেক্ষা করবেন?

আর তাই সব উপেক্ষা করে সাইকেল চালিয়ে একশ’ কিলোমিটার পথ পাড়ি দিলেন ভারতের উত্তর প্রদেশের এক যুবক।

আবার বিয়ে করে স্ত্রীকে নিয়ে ফিরলেনও তিনি সাইকেল চালিয়ে। খবর ভারতীয় সংবাদমাধ্যম দ্যা হিন্দুর।

২৩ বছর বয়সি কালকু প্রজাপতি নামের ওই যুবকের বিয়ের দিন নির্ধারণ করা হয়েছিল ২৫ এপ্রিল। কিন্তু কোনো উপায় না পেয়ে উত্তর প্রদেশের হামিরপুরের পাউথিয়া গ্রামের ওই বর তার কনে রিঙ্কিকে আনতে মাহবা জেলার পুনিয়া গ্রামে ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন।

কালকু প্রজাপতি বলেন, আমরা বিয়ে করার জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি পাচ্ছিলাম না। শেষমেশ  কোনো উপায় না পেয়ে বাইসাইকেল চালিয়েই সেখানে পৌঁছে যাই।

চার-পাঁচ মাস আগে থেকে ঠিক করা বিয়ে উপলক্ষে বিয়ের কার্ডও আত্মীয়দের মধ্যে বিলি করা হয়ে গিয়েছিলো। কনের পরিবারের ফোন পেয়ে তাই বর আর দেরি করেননি।

এদিকে শেষ পর্যন্ত বিয়ে সম্পন্ন হওয়ায় উভয় পরিবারের সদস্যরাও ভীষণ আনন্দিত। কারণ, কেউই জানেন না কবে এই লকডাউন প্রত্যাহার হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com