1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড : পঞ্চগড়ে ৭.১, ঢাকায় ১১.১ ডিগ্রি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : রাজধানীসহ দেশের সর্বত্র আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) শীতের প্রকোপ আরও বেড়েছে। আজ চলতি মৌসুমে রাজধানী এবং সেই সঙ্গে দেশেরও সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হলো। রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটি এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা। এর পাশাপাশি আজ পঞ্চগড় ও দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৭.১ ডিগ্রি রেকর্ড করা হয়েছে ।

পঞ্চগড় : শীতে স্থবিরতা নেমে এসেছে পঞ্চগড়ের জনজীবনে। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এর আগে, সোমবার একই সময়ে এখানে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিলো।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ বলেন, জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। আকাশের উপরিভাগে মেঘ ও ঘন কুয়াশা থাকায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে আসছে না। ফলে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আরও কিছুদিন এই এলাকায় এরকম আবহাওয়া থাকতে পারে।

দিনাজপুর: দিনাজপুর প্রতিনিধি মোসলেম উদ্দিন জানিয়েছেন, দিনাজপুরে চলছে শৈত্যপ্রবাহ।  আজ মঙ্গলবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ। গতকাল একই সময় তাপমাত্রা ছিল ৮.২ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com