1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

সিআইডি প্রধান হলেন ব্যারিস্টার মাহাবুব

  • আপডেট টাইম :: রবিবার, ৩ মে, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহাবুবুর রহমান।

রোববার (৩ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানায়।

ব্যারিস্টার মাহাবুবুর রহমান সিআইডির বিদায়ী প্রধান (র‌্যাবের বর্তমান ডিজি) আব্দুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হলেন। এর আগে ব্যারিস্টার মাহাবুব হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্বপালন করেন।

একই প্রজ্ঞাপনে সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসানকে অ‌্যান্টিটেরোরিজম ইউনিটের প্রধান হিসাবে অতিরিক্ত মহাপরিদর্শক পদে চলতি দায়িত্বে, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মোহাম্মদ ইব্রাহিমকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক পদে টিআর শাখায়, ডিআইজি এসএম রুহুল আমিনকে অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি, টুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ প্রজ্ঞাপন দ্রুত কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com