1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ নালিতাবাড়ীতে নিখোঁজ দুই শিশুর মরদেহ ভেসে উঠলো পুকুরে পাচারের উদ্দেশ্যে রাখা ৩২টি বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার

বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ আছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে গম ভর্তি ৩১টি বগি নিয়ে পার্বতীপুরে আসা মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ আছে। খবর পেয়ে একটি টুল ভ্যান ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।

ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সাফী বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর পর ট্রেনের গতি কমে গেলে লাইনচ্যুতের বিষয়টি নজরে আসে। ঘটনাস্থলের লাইন গোলাই (অর্ধ চাঁদ আকৃতির) হওয়ায় এবং লাইনের স্লিপার পরিবর্তনের কাজ চলমান থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

পার্বতীপুর স্টেশনের মাস্টার রেজাউল করিম বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধারকাজ সম্পন্ন হলে রেল চলাচল স্বাভাবিক হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com