1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ‘বিষাদের ঘোড়া’ ও ‘নীলকণ্ঠের গান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকটে ফিলিপাইনে ৩৬৫ পেট্রোল পাম্প বন্ধ স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর অবৈধ তেল মজুতদারদের তথ্য দিলেই মিলবে লাখ টাকা পুরস্কার

এ বছরের শেষেই করোনার টিকা আবিষ্কার করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • আপডেট টাইম :: সোমবার, ৪ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস টিকা আবিষ্কারের ব্যাপারে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। এ বছরের শেষেই যুক্তরাষ্ট্র জীবন রক্ষাকারী প্রতিষেধক আবিষ্কার করবে বলে আত্মবিশ্বাসী প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।

ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালে আয়োজিত ‘টাউন হল’ শোতে এ দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমরা খুবই আত্মবিশ্বাসী যে এ বছরের মধ্যেই আমরা করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করে ফেলবো, এ বছরের শেষেই।’

প্রায় আড়াই লাখ মানুষের প্রাণ কেড়ে নেওয়া ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে প্রতিযোগিতা শুরু করেছে বিশ্বের বড় বড় দেশগুলো। ১০২টি সম্ভাব্য প্রতিষেধকের মধ্যে ৮টিকে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আমেরিকার গবেষকদের হারিয়ে অন্য কোনো দেশ প্রতিষেধক আবিষ্কার করে ফেললে আনন্দিত হবেন ট্রাম্প। যে কোনোভাবে একটি কার্যকরী টিকার আবিষ্কারই তার প্রধান চাওয়া, ‘তাতে কিছুই যায় আসে না, আমি কেবল একটি কার্যকরী টিকা চাই। এটা যদি অন্য দেশ করে ফেলে, তবে তাদের আমি টুপি খোলা অভিনন্দন জানাবো।’

গবেষণার অংশ হিসেবে তাড়াহুড়ো করে মানবদেহে টিকার পরীক্ষামূলক প্রয়োগ ঝুঁকিপূর্ণ কি না প্রশ্নে ট্রাম্প বলেছেন, ‘তারা স্বেচ্ছাসেবী। তারা জানে, তাদের দেওয়া কী হচ্ছে।’

নিজের উপদেষ্টাদের এড়িয়ে টিকা আবিষ্কারের পূর্বাভাস দেওয়ার কথা স্বীকার করলেন ট্রাম্প, “চিকিৎসকরা বলবে ‘আপনার এটা বলা উচিত নয়।’ আমি সেটাই বলবো, যা আমি মনে করি।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com