1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

ছয় মাসের উপবৃত্তি পেতে যাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা

  • আপডেট টাইম :: বুধবার, ৬ মে, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ছয় মাসের বকেয়া উপবৃত্তির অর্থ পেতে যাচ্ছে। মঙ্গলবার (৫ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ অর্থ ছাড়ের আদেশ হয়েছে।

প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব মো. ইউসুফ আলী স্বাক্ষরিত এ আদেশে বলা হয়েছে, আগামী ১৪ মে’র মধ্যে উপবৃত্তির তৃতীয় ও চতুর্থ কিস্তির অর্থ বিতরণের জন্য সুবিধাভোগীর তালিকা রূপালী ব্যাংকের শিওর ক্যাশের পোর্টালে আপলোডের জন্য উপজেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে আরো বলা হয়, সরকার রমজানের ঈদের আগেই উপবৃত্তির অর্থ সুবিধাভোগীদের মোবাইলে পাঠাতে চায়। ১৪ মে’র মধ্যে উপবৃত্তির সুবিধাভোগীর তালিকা রূপালী ব্যাংকের শিওর ক্যাশের পোর্টালে আপলোডে ব্যর্থ হলে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুসারে, এ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জামা, জুতা ও ব্যাগ কেনার জন্য ১ হাজার টাকা করে কিট অ্যালাউন্সও একইসঙ্গে দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com